ফেলোশিপের স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডে, আবেদন শেষ ৩১ মার্চ

০৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ PM
সুইজারল্যান্ডে ফেলোশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

সুইজারল্যান্ডে ফেলোশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লাউসেন (ইপিএফএল)। ফেলোশিশিপটির কেতাবি নাম “মাস্টার্স ইপিএফএল এক্সিলেন্স ফেলোশিপ”। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লউসান (EPFL) সুইজারল্যান্ডের লউসানে অবস্থিত একটি বিশ্বখ্যাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়, যা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সুইজারল্যান্ডের শীর্ষ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আধুনিক গবেষণা, উদ্ভাবনী শিক্ষা এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী পরিবেশের মাধ্যমে EPFL বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুযোগ-সুবিধা

*আবাসন সুবিধা;

*২ বছরের ডিগ্রির জন্য প্রতি সেমিস্টারে ১০'০০০ সুইস ফ্রাংক  প্রদান করবে;

*অন্যান্য খরচ মেটানোর জন্য পড়াশোনার পাশাপাশি সুইজারল্যান্ডে কাজের সুযোগ প্রদান করবে;

*ফেলোশিপের সময়কালে সুইজারল্যান্ডে বা বিদেশে ইন্টার্নশিপের সুযোগ;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*ফেলোশিপটি প্রথম বছরের জন্য প্রদান করা হয়। ফলাফলের ওপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য নবায়ন করা হবে;

আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ায়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক  সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*তিনটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9