কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম

বিনা খরচে যুক্তরাষ্ট্রে ডিগ্রি অর্জনের সুযোগ স্নাতক পড়ুয়াদের

০৫ ডিসেম্বর ২০২১, ০৪:২২ PM
মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় করা প্রোগ্রামের উদ্দেশ্য

মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় করা প্রোগ্রামের উদ্দেশ্য © ফাইল ফটো

‘কমিউনিটি কলেজ ইনিশিয়াটিভ’ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে এক বছরের জন্য পড়তে যেতে আগ্রহী স্নাতকে অধ্যয়নরত এমন শিক্ষার্থীদের আবেদন করতে বলেছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। আজ রবিবার (৫ ডিসেম্বর) আমেরিকা  দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এই বৃত্তি দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কমিউনিটি কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি কমিউনিটি নেতৃত্ব তৈরিতে সহযোগীতা করা এবং মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় করা। 

এই স্কলারশিপটি মূলত যারা এইচএসসি শেষ করেছেন বা স্নাতকে পড়ছেন তাদের জন্য। এটি মূলত নন-ডিগ্রি প্রোগ্রাম তবে শিক্ষার্থীরা প্রোগ্রাম শেষে ২ সেমিস্টার বা এর সমমান ক্রেডিট অর্জন করবে। ২০০৭ সালে এই প্রোগ্রামটি চালু হওয়ার পর থেকে বিশ্বের ২৪টি দেশ থেকে সাড়ে তিন হাজারেরও বেশি অংশগ্রহণকারী সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কমিউনিটি কলেজে অধ্যয়নের জন্য বৃত্তি পেয়েছে।

সুযোগ সুবিধাসমূহ:

  • সকল খরচ বহন করা হবে।
  • নির্বাচিত বিষয়ে পড়ার সুবিধার পাশাপাশি পেশাদার সার্টিফিকেটও প্রদান করা হবে।
  • যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ।
  • শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তারা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।
  • যুক্তরাষ্ট্রে থাকাকালীন দেশে ফিরে নিজ কমিউনিটিতে কী ধরণের ইতিবাচক পরিবর্তণ আনা যাবে তার কর্মপরিকল্পনাকে আরও উন্নত করা।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
  • ইংরেজিতে দক্ষ হতে হবে।
  • প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আবেদনের সময়সীমা: 

আবেদন করতে পারবেন আগামী বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। ফরমটি পেতে ক্লিক করুন এখানে

গুলি আর সাউন্ড গ্রেনেডের আওয়াজে ভয়াবহ অবস্থা আমিও ছিলাম সেই…
  • ০৫ মে ২০২৬
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার খবর মিডিয়ায়, ভিডিও বা…
  • ০৫ মে ২০২৬
হরমুজে মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান
  • ০৫ মে ২০২৬
কেরালায় বিপুল ভোটে জয়ী কে এই ফাতেমা তাহলিয়া?
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফরম পূরণ শ…
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় ‘এ মাইনাস’র বেশি…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9