এমবিএ করুন কানাডার উইন্ডসোর বিশ্ববিদ্যালয়ে

১৭ অক্টোবর ২০২১, ০৯:৫২ AM
উইন্ডসোর বিশ্ববিদ্যালয়, কানাডা

উইন্ডসোর বিশ্ববিদ্যালয়, কানাডা © সংগৃহীত

ব্যবসায় প্রশাসন নিয়ে স্নাতকোত্তর করতে স্কলারশিপ দিচ্ছে কানাডার উইন্ডসোর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের সুযোগ পেতে পারেন। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ স্কলারশিপের আওতায় প্রতি মাসে ১০ ভাগ পুরুষ শিক্ষার্থী ও ১০ ভাগ নারী শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আর বাকীদের ৫০ভাগ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি মাসে টিউশন ফি বাবদ ৭৫ ডলার করে দিতে হবে।

দুই বছর মেয়াদী এ কোর্সে মোট টিউশন ফি লাগবে ১ হাজার ৮০০ ডলার। এ কোর্সে মোট ৪৮ ক্রেডিট পড়তে হবে।

উইন্ডসোর বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও তে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি।

সুযোগ-সুবিধা:

* প্রতি মাসে ১০ ভাগ পুরুষ শিক্ষার্থী ও ১০ ভাগ নারী শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আর বাকীদের ৫০ভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদান করতে হবে।
* টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭১, টোয়েফল পিবিটি তে ন্যূনতম ৫৩০ অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে।
* পাসপোর্টের কপি, লেটার অব রিকমেন্ডেশন ও ব্যক্তিগত বায়োডাটা জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে

স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬
বাজেট প্রসঙ্গে আখতার— ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির হতে আ…
  • ২৫ জুন ২০২৬
এনআরবি ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ২৫ জুন ২০২৬
মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার
  • ২৫ জুন ২০২৬
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত সেই যুবক গণপিটুনিতে …
  • ২৫ জুন ২০২৬