কোটজেন বৃত্তি নিয়ে স্নাতক করুন সিমন্স বিশ্ববিদ্যালয়ে

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৯ PM
সিমন্স বিশ্ববিদ্যালয়

সিমন্স বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কোনো টিউশন ফি ছাড়াই স্নাতক করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কোটজেন বৃত্তির আওতায় বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

গিলবার্ট এবং মার্সিয়া কোটজেন স্কলারস প্রোগ্রামের থেকে দেওয়া এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন, রুম এবং বোর্ড এবং গবেষণা সহায়তা বাবদ অতিরিক্ত ৩ হাজার ডলার প্রদান করা হবে। বৃত্তির মেয়াদ চার বছর।

১৮৯৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থিত।

সুযোগ-সুবিধা:

* টিউশন ফি।
* আবাসন ফি।
* গবেষণা ভাতা বাবদ প্রায় ৩ হাজার ডলার (প্রায় আড়াই লক্ষ টাকা) প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা ও করণীয়:

* এসিটি পরীক্ষায় কমপক্ষে ২৮ এবং এসএটি পরীক্ষায় ন্যূনতম ১৩০০ স্কোর তুলতে হবে।
* টোয়েফল স্কোর লাগবে। 
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলধারী হতে হবে।
* জমা দিতে হবে ৫০০ শব্দের একটি আনুষ্ঠানিক প্রবন্ধ।
* নির্ধারিত গবেষণা ভাতা কিসের উপর খরচ করবে তা ২৫০ শব্দের লিখে জানাতে হবে। 

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে। 

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র 
  • ০৫ মে ২০২৬
বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু, মাইরিনের গোলবন্যা
  • ০৫ মে ২০২৬
মনিরা শারমিনের রিটের শুনানি হয়েছে, তবে...
  • ০৫ মে ২০২৬
শাপলা গণহত্যার বিচার দাবি, চবির মানববন্ধন থেকে ৯ দফা দাবি
  • ০৫ মে ২০২৬
৬ মাসেও মেলেনি এমপিওভুক্তির অনুমোদন, চরম আর্থিক সংকটে চার ক…
  • ০৫ মে ২০২৬
বিএমইউতে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9