সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ, আবেদন ৩০ নভেম্বরের মধ্যে

২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ PM
 সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ

সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ © টিডিসি ছবি

আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন সাংবাদিকেরা। স্বল্পোন্নত দেশগুলোর ১০ জন সাংবাদিককে ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ। এ সুযোগের আওতায় নির্বাচিত সাংবাদিকেরা কাতারের দোহায় আয়োজিত কার্যক্রমে অংশ নিতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধির কার্যালয় (ইউএন-ওএইচআরএলএলএস) এ ফেলোশিপের আয়োজন করছে। আগামী ২৫ থেকে ২৭ মার্চ ২০২৭ পর্যন্ত কাতারের দোহায় এর কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ফেলোশিপে যেসব সুবিধা পাওয়া যাবে

নির্বাচিত সাংবাদিকদের দোহায় যাওয়া ও ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া দেবে আয়োজক কর্তৃপক্ষ। এ ছাড়া জাতিসংঘের নিয়ম অনুযায়ী আবাসন ও খাবারের খরচ মেটাতে দৈনিক ভাতা দেওয়া হবে।

ফেলোশিপে অংশগ্রহণকারীরা মূল সম্মেলনের আগে প্রস্তুতিমূলক পরিচিতি পর্ব, বিভিন্ন বিষয়ে ব্রিফিং এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

এ ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি জাতিসংঘের তালিকাভুক্ত ৪৪টি স্বল্পোন্নত দেশের যেকোনো একটির নাগরিক হতে হবে।

স্বীকৃত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও ফ্রিল্যান্স সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর সাংবাদিকতায় অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া দোহায় ভ্রমণ এবং ফেলোশিপের নির্ধারিত কার্যক্রমে অংশ নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া

আগ্রহী সাংবাদিকদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। ফেলোশিপের বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

আবেদনের করতে ক্লিক করুন এখানে। 

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী?
  • ২২ অক্টোবর ২০২৬
প্রসূতির রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, স্বাস্থ্য কর্মকর…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ, আবেদন ৩০ নভ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন নাকি ইউরোপসেরা—ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি ছাত্রী চেসি ‘ক্লিনিক্য…
  • ২২ অক্টোবর ২০২৬
টি-টেন লিগের এনওসি পাচ্ছেন না ৪ ক্রিকেটার
  • ২২ অক্টোবর ২০২৬