স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ PM
সুইডেনে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

সুইডেনে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে সুইডেন সরকার। এ স্কলারশিপটির কেতাবি নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭ এবং স্কলারশিপে আবেদনের শেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৭।

সুইডিশ ইনস্টিটিউট (এসআই) প্রায় ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।

সুযোগ-সুবিধা

*জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনা দেবে;

*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করবে, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেবে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্নাতক ডিগ্রি থাকতে হবে ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ফুলটাইম প্রায় দেড় বছর কাজের অভিজ্ঞতার সমতুল্য);

*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির;

*স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে;

*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

দরকারি কাগজপত্র

*সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*মোটিভেশন লেটার;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, করুন আবেদন

আবেদনপদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের এই https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/ ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৭।

পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬