ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ PM
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজের ছেলেসহ অন্যদের নিয়োগে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্তের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, এসব নিয়োগের মাধ্যমে সরকারের ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুকেও আসামি করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন বহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগ দেন। বাছাই বোর্ডের সদস্যদের অবৈধভাবে প্রভাবিত করে সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়। এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা দেওয়া হয়, যা সরকারের আর্থিক ক্ষতি হিসেবে উল্লেখ করেছে দুদক।  

ন্যারেটিভের বাংলাদেশে রাজনীতির নতুন পাঠ: প্রসঙ্গ প্রধানমন্ত…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি…
  • ২৫ অক্টোবর ২০২৬
আন্দোলনের ৩৪ দিন পর ‘শর্ত দিয়ে’ ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শি…
  • ২৫ অক্টোবর ২০২৬
ডিজিটাল ডিটক্স: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজের কাছে ফিরে আ…
  • ২৫ অক্টোবর ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কা, সিএনজি উল্টে ছাত্রদল নেতার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহান
  • ২৫ অক্টোবর ২০২৬