চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরীকে (১৪) পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) সকালে ভুক্তভোগীর মায়ের করা মামলার পর উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

এ মামলায় গ্রেপ্তারদের অপরাধে সহায়তা এবং প্ররোচনার অভিযোগে হোসনে আরা (৩২) নামে এক নারীকে ৩ নম্বর আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত (২০ অক্টোবর) মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ খাইয়ে অচেতন করার পর গ্রেপ্তার ইমন ও আবছার পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage