এডিবি বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করুন সূর্যোদয়ের দেশে

২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩ PM
টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান

টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান © সংগৃহীত

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ফুল-ফ্রি বৃত্তি দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। ‘এডিবি স্কলারশিপ ২০২২’ নামে দেয়া এই স্কলারশিপ নিয়ে পছন্দের বিষয়ে পড়া যাবে দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ে। আর স্কলারশিপটির সম্পূর্ণ ব্যয় বহন করবে জাপান সরকার।

এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সকল সদস্য দেশের নাগরিকরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

এডিবি বৃত্তি প্রোগ্রামের মাধ্যমে জাপান সরকার প্রতিবছর ৩০০ টিরও বেশি বৃত্তি দিয়ে থাকে।

শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান এন্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্য বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ, সমুদ্র বিজ্ঞান সহ পছন্দের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

সুযোগ-সুবিধা: 

* সম্পূর্ণ টিউশন ফি দেয়া হবে।

* প্রত্যেক শিক্ষার্থী পাবেন মাসিক ব্যয় ও হাউজিং ভাতা।

* এছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণ।

আবেদনের যোগ্যতা:

* প্রার্থীকে অবশ্যই এডিবিভুক্ত কোন দেশের নাগরিক হতে হবে।

* চমৎকার ফলাফল সহ স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে।

* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র অফিসিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ের প্রার্থীর ক্ষেত্রে এই বয়সসীমা ৪৫ পর্যন্ত হতে পারে।

* ডিগ্রি শেষ হওয়ার পরে প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে রাজি থাকতে হবে।

                                আরও পড়ুন:কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

                                আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ

আবেদনের সময়সীমা:

প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার (১০ ডিসেম্বর) মধ্যে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। সুপারিশের চিঠির ক্ষেত্রে সরাসরি সুপারিশকারীদের কাছ থেকে ইমেইলের মাধ্যমে পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে প্রার্থীকে আলাদাভাবে মেইলে সুপারিশ পাঠাতে হবে না। এরপর নথিপত্রের মূলকপি আগামী ৭ জানুয়ারির (২০২২ সাল) মধ্যে পাঠিয়ে আন্তর্জাতিক লিয়াঁজো অফিসকে তা জানাতে হবে।

স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
আজ ফের বসছে সংসদ অধিবেশন, থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্য…
  • ১৫ মার্চ ২০২৬
ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রে…
  • ১৫ মার্চ ২০২৬
দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081