সাংবাদিকতায় যুবদের উৎসাহ ও সমর্থন দিতে যুব সাংবাদিক ফেলোশিপ প্রদান

১৬ মে ২০২১, ০২:০২ PM
সাংবাদিকতায় ফেলোশিপ

সাংবাদিকতায় ফেলোশিপ © ফাইল ছবি

অনুসন্ধানমূলক সাংবাদিকতায় যুবদের উৎসাহ ও সমর্থন দিতে যুব সাংবাদিক ফেলোশিপ-২০২১ এর আয়োজন করেছে বেসরকারি সংস্থা একশনএইড। ফেলোশিপে পুরস্কার হিসেবে দেয়া হবে ৬৭ হাজার ৬৪৮ টাকা। প্রস্তাবনা জমা দেয়ার শেষ তারিখ ২০ মে পর্যন্ত।

ফেলোশিপের বিষয় সমূহ হলো, যুবদের অর্থনৈতিক সুযোগ এবং শোভন কাজ, যুব ও জেন্ডার সংবেদনশীল জনসেবা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র ও যুব প্রতিনিধিত্ব। প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন সংবাদমাধ্যম ক্যাটাগরিতে ফেলোশিপ প্রদান করা হবে। ফেলোশিপের সময়সীমা জুন থেকে জুলাই পর্যন্ত।

প্রস্তাবনা জমা দিতে ও বিস্তারিত জানতে একশনএইড বাংলাদেশ এর ওয়েবসাইটে https://actionaid.org/post/young-fellowship-2021 এ ভিজিট করতে বলা হয়েছে।

এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬