আইসিটি গবেষণায় ২ লাখ টাকার ফেলোশিপ, আবেদন শুরু

২২ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ AM

© সংগৃহীত

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটি খাতে গবেষণার জন্য ‘হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ’ প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করেছে। ২০১৯-২০ অর্থবছরের এ আবেদন নেয়া হচ্ছে।

এর আওতায় নির্বাচিত দুজন ফেলো ( একজন করে পুরুষ ও নারী) মাসিক দুই লাখ টাকা করে এক বছর ফেলোশিপ পাবেন।

সুযোগ সুবিধাসমূহ: দুজনকে ফেলোশিপ দেয়া হবে। একজন করে নারী ও পুরুষ। মাসিক দুই লাখ টাকা করে এক বছরের জন্য ফেলোশিপ পাবেন তারা।

আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হওয়ার এক বছরের মধ্যে আবেদন করতে হবে। এসএসসি,এইচএসসি পর্যায়ে সিজিপিএ-৫ এবং গ্রাজুয়েশন পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত হলে তারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে না এবং অন্য কোথাও ফেলশিপ/অনুদান গ্রহণ করবে না। এমন শর্তে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণা দিতে হবে।নীতিমালার সাথে সংগতিপূর্ণ না হলে কারোর আবেদনপত্র গৃহীত হবে না।

শুধু বাংলাদেশের প্রার্থীদের জন্য আবেদন প্রযোজ্য।

আবেদন পদ্ধতি: ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন পাতায় নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইল এ ভেরিফিকেশন লিঙ্কসহ ইমেইল এবং মোবাইলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।

ইমেইলের লিঙ্কে ক্লিক করে ইমেইল এবং মোবাইল ভেরিফিকেশন কোড ব্যবহার করে নাম্বারটি ভেরিফাই করুন।

আবেদনের শেষ তারিখ: ১ জানুয়ারি, ২০২০।

আবেদন করতে এখানো ক্লিক করুন

ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9