ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন আবেদন

১৮ জুলাই ২০২৬, ১১:৫৮ PM
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় সামার কোর্সে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মানি। নির্বাচিত শিক্ষার্থীরা জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) আওতায় জার্মান ভাষা, প্রযুক্তিগত ভাষা ও আঞ্চলিক অধ্যয়ন বিষয়ে সামার কোর্স করার সুযোগ পাবেন।

প্রতিটি কোর্সের মেয়াদ চার সপ্তাহ। সপ্তাহে সর্বোচ্চ পাঁচ দিন ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে অন্তত ২৫ ঘণ্টা পাঠদান করা হবে। কোর্সগুলো সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ডিএএডি (DAAD) বা German Academic Exchange Service বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময় সংস্থা। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি ও অ্যাকাডেমিক সুযোগ প্রদান করে।

সুযোগ–সুবিধা

*কোর্সের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে ডিএএডি;

*শিক্ষার্থীরা আবাসনের সুবিধা পাবেন;

*এককালীন ৪৭৫ ইউরো ভাতা দেওয়া হবে;

*দেশভেদে ভ্রমণ ভাতাও প্রদান করা হবে;

*স্বাস্থ্য, দুর্ঘটনা ও ব্যক্তিগত দায়বদ্ধতা (Liability) বিমার সুবিধা থাকবে;

*ভাতা ও ভ্রমণ ব্যয়ের অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে পাঠানো হবে না; কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান নগদে বিতরণ করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতক শিক্ষার্থীদের কোর্স শুরুর আগে বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে দুই বছরের পড়াশোনা সম্পন্ন থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*কোর্সগুলো সম্পূর্ণ জার্মান ভাষায় পরিচালিত হবে;

*অনলাইনে অংশগ্রহণের সুযোগ নেই; সরাসরি উপস্থিত হয়ে কোর্স করতে হবে;

*আবেদনের সময় পছন্দের কোর্স ও ভবিষ্যৎ অ্যাকাডেমিক পরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে;

*আবেদনকারীদের বাছাইয়ের ক্ষেত্রে পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফল ও মোটিভেশন লেটার বিশেষ গুরুত্ব পাবে;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ডিএএডির অফিশিয়াল ওয়েবসাইটে।

আবেদনের লিংক: https://www2.daad.de/deutschland/stipendium/datenbank/en/21148-scholarship-database/?detail=50035295

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬