মেডিকেল-বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য মাসিক বৃত্তি দেবে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন

০৭ জুলাই ২০২৬, ০৫:১৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:২২ PM
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন © টিডিসি ফটো

দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণকারী সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ কর্মসূচির ঘোষণা দিয়েছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত আসন পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শিক্ষা, চিকিৎসা, জরুরি ত্রাণ ও শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠানটির বর্তমানে শিক্ষাক্ষেত্রে ১২টি প্রকল্প চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীদের জন্য ভর্তি প্রস্তুতিকালীন প্রায় চার থেকে পাঁচ মাস মাসিক স্কলারশিপ প্রদান করা হবে। বিগত বছরগুলোতে সাফল্য বিবেচনায়, এ কর্মসূচির আওতায় থাকা ৮০-৯০% শিক্ষার্থী প্রতিবছর মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে।

স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি প্রস্তুতিকালে মাসিক ৪ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত গড়ে ৫৫০০ টাকার মাসিক বৃত্তি, বই কেনার জন্য ২ হাজার ২০০ টাকা ( ফাউন্ডেশন নির্ধারিত কোচিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য), বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম কেনা ও যাতায়াত ব্যয়ের জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার টাকার এককালীন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে চান্স পেলে ভর্তি ফি বাবদ ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

এছাড়া ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে পড়াশোনাসংক্রান্ত পরামর্শ পাবেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. চন্দ্র নাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে থাকেন। ঢাকার বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যও অনলাইন ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থী হওয়া, এইচএসসি টেস্ট পরীক্ষায় নিজ শ্রেণির প্রথম ১০ শতাংশের মধ্যে অবস্থান, এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৮০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৫০ অর্জন করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে সুবিধাবঞ্চিত, মেধাবী, সৎ ও পড়াশোনায় আগ্রহী হতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস ও ফোনকলের মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে ফলাফল ফাউন্ডেশনের গ্রুপ ও পেজে প্রকাশ করা হবে।

তবে ফাউন্ডেশন জানিয়েছে, কোচিং ফি ও হোস্টেল বুকিং ফি এই স্কলারশিপের আওতায় প্রদান করা হবে না। এছাড়া আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, তথ্য গোপন, মাসিক আয় সঠিকভাবে উল্লেখ না করা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের ভর্তি-সংক্রান্ত স্কলারশিপ গ্রহণ করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রাথমিক আবেদনের লিংক এখানে

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9