জেনে রাখুন
সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে পড়তে চাইলে জেনে নিন দেশটির নানা স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির শীর্ষ দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখন বিশ্বজুড়ে উচ্চশিক্ষার নতুন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। উন্নত অবকাঠামো, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশের কারণে দেশটি বিদেশি শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইউএইয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে পূর্ণ ও আংশিক ফান্ডেড অসংখ্য স্কলারশিপ। এসব স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, মানববিদ্যা, বিমানচালনা ও চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
চলুন জেনে নিই, ইউএইর শীর্ষ ৯টি স্কলারশিপ সম্পর্কে
১. এমবিজেডইউএআই স্কলারশিপ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মোহাম্মদ বিন জায়েদ ইউনির্ভাসিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এমবিজেডইউএআই)। পড়াশোনার প্রায় সব খরচ মেলে এ স্কলারশিপে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে মাসে মাসে মিলবে হাতখরচ।
*স্কলারশিপের ধরন: ফুল ফান্ডেড;
*আবেদনের যোগ্যতা: মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম;
*সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা (১৫,০০০ দিরহাম–মাস্টার্স, ১৭,৫০০ দিরহাম–পিএইচডি), আবাসন ও স্বাস্থ্যবিমা, ভিসা স্পনসরশিপ;
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
২. খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ
ইউএইর অন্যতম গবেষণাধর্মী প্রতিষ্ঠান খলিফা ইউনিভার্সিটি, যেখানে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
*স্কলারশিপের ধরন: ফুল ফান্ডেড;
*সুবিধা: টিউশন ফি মওকুফ, মেডিকেল ইনস্যুরেন্স, আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ, মাসিক ভাতা;
*আবেদন ফি: নেই;
খলিফা ইউনিভার্সিটিতে আংশিক ফান্ডেড স্কলারশিপও দেওয়া হয়, যা স্কলারশিপের স্তর অনুযায়ী নির্ধারিত হয়।
৩. আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপ (ADU)
আবুধাবি বিশ্ববিদ্যালয় ব্যবসা, প্রকৌশল ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ে মেধাভিত্তিক ও আংশিক টিউশন স্কলারশিপ প্রদান করে।
*স্কলারশিপের ধরন: পূর্ণ ও আংশিক;
*লক্ষ্য: মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং ইউএইর শিক্ষার মান উন্নয়ন;
আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
৪. ইউএই ইউনিভার্সিটি স্কলারশিপ
দেশটির প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য দিচ্ছে চমৎকার সুযোগ।
*স্কলারশিপের ধরন: পূর্ণ ও আংশিক (প্রোগ্রাম ও যোগ্যতা অনুযায়ী);
*আবেদনের যোগ্যতা: স্নাতক পর্যায়ের শিক্ষার্থী;
৫. এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি স্কলারশিপ
বিমানচালনা ও এভিয়েশন ম্যানেজমেন্টে আগ্রহীদের জন্য এমিরেটস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফার করছে মেরিট বেজড স্কলারশিপ।
বিশেষত্ব: বিমানবিষয়ক উচ্চমানের শিক্ষা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।
৬. জায়েদ ইউনিভার্সিটি স্কলারশিপ
ইউএইর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেয় পূর্ণ ও আংশিক স্কলারশিপ।
সুবিধা: যোগ্যতা ও স্কলারশিপের ধরন অনুযায়ী আর্থিক সহায়তা ও টিউশন ফি ছাড় প্রদান করা হয়।
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
৭. আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই (AUD) স্কলারশিপ
ব্যবসা, প্রকৌশল ও স্থাপত্যে বিশ্বমানের শিক্ষা দিতে AUD প্রদান করছে ফুল ফান্ডেড ও আংশিক স্কলারশিপ।
মানদণ্ড: নেতৃত্বগুণ, অ্যাকাডেমিক সাফল্য ও সামাজিক অবদান।
৮. কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক স্কলারশিপ চালু করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই (CUD) ।
*স্কলারশিপের ধরন: পূর্ণ ও আংশিক;
*আবেদনের যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
৯. মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস স্কলারশিপ
সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে অবদান রাখার লক্ষ্য নিয়ে এই প্রোগ্রামটি পরিচালিত হয়।
সুবিধা: সর্বোচ্চ ১০০ ভাগ টিউশন ফি কভার, অতিরিক্ত খরচ আবেদনকারীর নিজস্ব বহনযোগ্য।
ইউএইর এসব স্কলারশিপ শুধু পড়াশোনার সুযোগ নয়, বরং নেতৃত্বগুণ, গবেষণা দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়া যায়। প্রযুক্তি, বিমানচালনা, চিকিৎসা কিংবা ব্যবসা যে ক্ষেত্রেই আগ্রহ থাকুক না কেন, ইউএই হতে পারে আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ধাপ।