ফুল ফ্রি ফেলোশিপে জাপান যাওয়ার সুযোগ, আবেদন ৩০ জুন পর্যন্ত

১৩ জুন ২০২৬, ০২:১২ PM
জাপানে ফেলোশিপে গবেষণা করতে আগ্রহী হলে করুন আবেদন

জাপানে ফেলোশিপে গবেষণা করতে আগ্রহী হলে করুন আবেদন © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ)। বাংলাদেশসহ অন্যান্য দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬।

বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ১৫ জনকে এই ফুল ফ্রি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা এই ফেলোশিপের আওতায় গবেষণার জন্য জাপানের বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটশন বা এ ধরনের বেসরকারি কোনো প্রতিষ্ঠান বাছাই করে নিতে পারবেন। শিক্ষার্থীদের সব খরচ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বহন করবে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।

সুযোগ-সুবিধা

*মাসিক ভাতা হিসেবে ২ লাখ ২০ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭২ হাজার ৩৯৭ টাকা) দেওয়া হবে;

*আনুষঙ্গিক খরচ হিসেবে ১ লাখ ২০ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৯৪ হাজার ৩৪ টাকা) দেওয়া হবে;

*জাপানে আসা-যাওয়ার বিমান খরচ;

*শিক্ষা সফরের খরচ প্রদান করা হবে;

*চিকিৎসা ভাতাসহ স্বাস্থ্যবিমা দেওয়া হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের ইউনিভার্সিটির অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে, আবেদন আইইএলটিএস ছাড়াই

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;

*বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে;

*জাপানি নাগরিক আবেদন করতে পারবেন না;

*জাপানের হোস্ট ইনস্টিটিউট থেকে অবশ্যই আমন্ত্রণপত্র পেতে হবে;

*ইংরেজি বা জাপানি ভাষায় সাবলীল হতে হবে;

*আবেদনকারীকে দর্শনীয় স্থান ভ্রমণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আগে জাপানে থাকার অভিজ্ঞতা থাকা যাবে না;

*নিজ দেশে অবশ্যই আবেদনকারীকে কোনো একটি পেশায় যুক্ত থাকতে হবে। ফেলোশিপের মেয়াদ শেষে নিজ দেশে ফিরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে;

আরও পড়ুন: হিউম্যান রাইটস স্কলারশিপ নিয়ে পড়ুন মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*নির্ধারিত আবেদন ফরম;

*গবেষণা পরিকল্পনাপত্র;

*কোনো একটি পাবলিকেশনের কপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*রেকমেন্ডেশন লেটার;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদ;

*জাপানের হোস্ট ইনস্টিটিউটশন থেকে পাওয়া আমন্ত্রণপত্র;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর ইংরেজিতে টাইপ করে পূরণ করতে হবে। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ,আবেদন সিভি, প্রয়োজনীয় কাজগপত্রসহ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের [email protected] এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। । ই-মেইলের সাইজ ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।

ফেলোশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬।

সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬
চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬