বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে, আবেদন আইইএলটিএস ছাড়াই

১৩ জুন ২০২৬, ১২:১৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৫:১৫ PM
হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬-এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের সামাজিক ও আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বর্তমানে কোহর্ট-০৩ (Cohort 3) এর আবেদন চলমান রয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই ২০২৬।

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামটি ৮ সপ্তাহের সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম, যা হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দ্বারা পরিচালিত। ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামটি প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই আবেদন করার সুযোগ প্রদান করা হচ্ছে। প্রোগ্রামটি পূর্বে 'ক্রসরোডস ইমার্জিং লিডারস' নামে পরিচিত ছিল।

১৮ থেকে ২৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। এছাড়া আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী হতে হবে। এ প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ;

*বিশ্বমানের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশ নেয়ার সুযোগ;

*হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস;

*উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান;

*দুনিয়াজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ;

*আইডিয়া বাস্তবায়নের জন্য ফান্ড;

*ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ;

আরও পড়ুন: হিউম্যান রাইটস স্কলারশিপ নিয়ে পড়ুন মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী;

*বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে;

*ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি জানা থাকতে হবে;

*পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুলাই ২০২৬।

সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬
চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬