বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন শেষ ২২ এপ্রিল

০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তজার্তিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও বিভিন্ন শর্ট কোর্সে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার। “অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি)”  স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের আরও ৪০ দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ এপ্রিল ২০২৬।  

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম স্কলারশিপটি নেদারল্যান্ডসের ডাচ মন্ত্রণালয় দ্বারা অর্থায়নকৃত। এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের  শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। এছাড়া স্কলারশিপটি এক হাজারেরও বেশি কোর্স অফার করে। স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়কাল সাধারণত ১২ মাস হয় এবং অনলাইন কোর্সের বিভিন্ন সময়কাল থাকে।  যেমন ২ মাস, ৬ মাস আবার ১২ মাসও হতে পারে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ  টিউশন ফি প্রদান করবে;

*ভিসা খরচ;

*ভ্রমণ খরচ;

*স্বাস্থ্যবিমা;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*ওকেপি দ্বারা নির্ধারিত দেশের হতে হবে;

*বৈধ পরিচয়পত্র থাকতে হবে;

*বিগত ডিগ্রিগুলোর অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*সহ-শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় থাকতে হবে;

*ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট;

*অ্যাকাডেমিক পেপারস;

*দুইটি রেফারেন্স লেটার;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*ইংরেজি দক্ষতা সনদ;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*রিসার্চ প্রপোজাল (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর পছন্দের বিষয়টি যে ইউনিভার্সিটি অফার করছে, সেই ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৬।

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬