উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, করুন আবেদন

৩০ মার্চ ২০২৬, ১২:৫৪ PM
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর,পিএইচডি ও ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি)। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ এপ্রিল ২০২৬। 

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*স্নাতকোত্তরে প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে;

*পিএইচডিতে প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে;

*সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি প্রদান করবে;

*দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে;

*বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো  হতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;

*নেতৃত্বের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথি

*গবেষণা প্রস্তাব;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*মাস্টার্স ডিগ্রি থিসিস;

*সুপারিশপত্র;

*পাসপোর্টের কপি;

*পাসপোর্ট সাইজের ছবি;

*ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল, ইত্যাদি);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের ইইউএসটির (UST) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদন প্রক্রিয়ার জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ এপ্রিল ২০২৬।

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬