স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে তুরস্ক

২৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৮:০১ AM
তুরস্কের কোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

তুরস্কের কোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে তুরস্ক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণা সুযোগের কারণে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এটি একটি আকর্ষণীয় গন্তব্য। এই সুযোগকে আরও বাড়িয়ে দিতে, তুরস্কের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কোক বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে।  

‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৬’ নামে পরিচিত এই বৃত্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে ২০২৬।  

কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি বেসরকারি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে এটি সারিয়ারের কাছে রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে। 
* মাসিক উপবৃত্তি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা।  
* বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে। 

পিএইচডিতে সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে। 
*মাসিক উপবৃত্তি প্রদান করবে। 
*আবাসন সুবিধা দেবে। 
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা। 
*ল্যাপটপ সুবিধা দেবে। 
*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে।  
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে। 

আবেদনের যোগ্যতাসমূহ
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
*পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র   
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।  
*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।  
*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ (জিম্যাট/টোফেল)। 
*স্টেটমেন্ট অব পারপাস। 
*রেফারেন্স লেটার। 
*ক্ষেত্র সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন। 
*৩টি প্রবন্ধ। 
*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ। 
*পারিবারিক আয়ের প্রমাণপত্র।  
*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)।  

আবেদন প্রক্রিয়া 
আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে সরাসরি আবেদন করতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950