বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে সুখবর

২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ PM
মদিনা বিশ্ববিদ্যালয়

মদিনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তির কোটা বাড়ানো হয়েছে। বর্ধিত এই কোটা ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) সৌদি দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির কোটা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারের আগ্রহের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, বৃত্তি পেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি সরকারের ‘Study in Saudi’ প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের studyinsaudi.moe.gov.sa ওয়েবসাইটে প্রবেশ করে উপযুক্ত ভাষা নির্বাচন করতে হবে এবং সেখানে প্রদর্শিত সব ধাপ ও নির্দেশনা অনুসরণ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদনকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

চিঠিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি সরকারের দেওয়া শিক্ষাবৃত্তির সুযোগ গ্রহণ করতে বৃত্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্টদের জানাতে পররাষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সৌদি দূতাবাস।

উল্লেখ্য, সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে দেশটির সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও দীর্ঘদিন ধরে এসব স্কলারশিপের সুবিধা পেয়ে আসছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9