স্কলারশিপে উচ্চশিক্ষা নিন ইতালির মিলান ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তরে

২২ মে ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
ইতালির মিলান ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ইতালির মিলান ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি। ‘মিলান ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এককালীন ৮ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৫।

মিলান ইউনিভার্সিটি ইতালির মিলানে অবস্থিত একটি পাবলিক টিচিং ও রিসার্চ ইউনিভার্সিটি। ১৯২৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা—

মোট টিউশন ফি-র ওপর সর্বোচ্চ ৮ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৪ হাজার ৮৮০ টাকা) মওকুফ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*আবেদনকৃত প্রোগ্রামের সব শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

দরকারি নথিপত্র—

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার দুইটি;

*আইইএলটিএস স্কোর;

*স্টেটমেন্ট অব পারপাস;

*জীবনবৃত্তান্ত সিভি;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৫।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9