ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতকোত্তরে

০২ মার্চ ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ফুল-ফ্রি স্কলারশিপে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই

ফুল-ফ্রি স্কলারশিপে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে। মোট ১২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল ২০২৫।

ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয় ইতালির রেন্ডে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন বেনিয়ামিনো আন্দ্রেয়াত্তা, জর্জিও গাগ্লিয়ানি, পিয়েত্রো বুচি এবং পাওলো সিলোস লাবিনি।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির হেলথ বায়োটেকনোলজি, পুষ্টিবিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, ফিন্যান্স অ্যান্ড ইনস্যুরেন্স, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এনভারনমেন্টাল এবং টেরিটোরিয়াল সেফটি ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ও অটোমেশন ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: স্মার্ট সেন্সিং, কম্পিউটিং অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করতে পারবেন।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি মওকুফ করবে;

*থাকার ব্যবস্থা করবে;

*খাবারে ভর্তুকি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং অফার লেটার পাওয়ার পরেই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে; 

*আবেদনকৃত বিষয়ের প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*একাডেমিক পেপারস;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*রেফারেন্স লেটার দুইটি;

*আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*আইইএলটিএস একাডেমিক স্কোর;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: থিঙ্ক বিগ স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, থাকছে ৪০ লাখ টাকা বৃত্তি

আবেদনপদ্ধতি—

আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি বরাবর ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তির পরই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৫।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬