থিঙ্ক বিগ স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, থাকছে ৪০ লাখ টাকা বৃত্তি

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
থিঙ্ক বিগ স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই

থিঙ্ক বিগ স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য যুক্তরাজ্য। দেশটিতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত, যার মধ্যে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিস্টল বিশ্ববিদ্যালয় অন্যতম। প্রতিবছর, বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা লাভের জন্য আসেন। শিক্ষার্থীদের সহায়তার জন্য যুক্তরাজ্য নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করেছে, এর মধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের স্কলারশিপ গুরুত্বপূর্ণ একটি সুযোগ।

‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি’র জন্য অনুদান দেয়া হবে।  বাংলাদেশসহ প্রায় সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ এপ্রিল ২০২৫। 

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন। শুধু মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না। 

সুযোগ-সুবিধা—

*স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩৯ লক্ষ ৯৪ হাজার ৯২৬ টাকা) দেবে; 

*এ অর্থ শুধু টিউশন ফি’র জন্য ব্যবহার করা যাবে;

*জীবনযাত্রার খরচ বাবদ ৩ হাজার পাউন্ড প্রদান করবে; 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা—

 

*স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*টিউশন ফি’র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। এ বিষয়ে জানতে এখানে ক্লিক করুন; 

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ থাইল্যান্ডে, লাগবে না আইইএলটিএস

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৫

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9