স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ থাইল্যান্ডে, লাগবে না আইইএলটিএস

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
স্কলারশিপে থাইল্যান্ডে স্নাতক-স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই

স্কলারশিপে থাইল্যান্ডে স্নাতক-স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই © প্রতীকী ছবি

আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই বিনা মূল্যে স্কালারশিপ দিচ্ছে থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইআইটি)। স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী আন্তর্জাতিক সব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অধ্যয়নের ভাষা হবে ইংরেজি। এতে স্নাতকোত্তর ডিগ্রির সময়কাল ২ বছর এবং পিএইচডি ডিগ্রিতে লাগবে ৩ বছর। আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দিতে হবে না কোনো আবেদন ফি।

এসআইআইটি থাইল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় থমাসাত বিশ্ববিদ্যালয়ের অধীন একটি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি দেবে; 

*শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সাপোর্ট); 

*মাসিক/জীবন ভাতা প্রদান করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ; 

*ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স; 

*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা সুবিধা দেবে; 

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, বছরে দেবে সাড়ে ১২ লাখ টাকা

প্রয়োজনীয় কাগজপত্র—

*স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতকে সিজিপিএ ন্যূনতম ২.৭৫ থাকতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (ন্যূনতম এক পৃষ্ঠা);

*অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9