স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া

স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার সেবেলাস মারেট ইউনিভার্সিটি। ইউএনএস (UNS) স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবেন। স্নাতক বৃত্তি ৮ সেমিস্টারে, স্নাতকোত্তর ৪ সেমিস্টারে এবং পিএইচডি ৬ সেমিস্টারে শেষ হবে।

ইন্দোনেশিয়া ব্যতিত বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৪। 

সুযোগ-সুবিধা:

* সম্পূর্ণ  টিউশন ফি মওকুফ করা হবে।

* স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আলাদা আলাদা ভাতা প্রদান করবে।

* স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ইন্দোনেশিয়া ভাষা শেখার সুযোগ রয়েছে। 

* স্বাস্থ্যবিমা প্রদান করবে। 

আবেদনের যোগ্যতাসমূহ:
* ইন্দোনেশিয়ার বাইরের দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

* ভিডিও কলে সাক্ষাৎকার নেওয়া হবে প্রার্থীর।

* শরণার্থী হিসেবে আশ্রিত কোনো শিক্ষার্থীর আবেদনের প্রয়োজন নেই।

* কোনো অপরাধে দোষী সাব্যস্ত কেউ আবেদন করতে পারবেন না।

ভাষা দক্ষতা:
টোয়েফলের জন্য পরিবেশবিজ্ঞানে ন্যূনতম ৪৫০, সামাজিক বিজ্ঞানে ৫০০ অথবা একাডেমিক ভাষা দক্ষতা পরীক্ষায় সমতুল্য স্কোর থাকতে হবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়টির বক্তৃতায় অংশ গ্রহণের জন্য ইন্দোনেশিয়ান ভাষা কোর্স সম্পূর্ণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* সদ্য তোলা ছবি। 
* ন্যূনতম ১৮ মাসের মেয়াদের পাসপোর্টের রঙিন কপি। 
* স্নাতকের প্রশংসাপত্র (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়)।
* মেডিকেল সার্টিফিকেট।
* সিভি ও ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।

আরও পড়ুন: ইউরোপে উচ্চশিক্ষায় কম খরচ চেক প্রজাতন্ত্রে, আছে চাকরির সুযোগও

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে।আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গিয়ে অফার লেটার ডাউনলোড করতে হবে। এরপর পছন্দের প্রোগ্রামটি নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণসহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নির্বাচনের পর প্রার্থীকে চিঠির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬