এইচএসসি পাসেই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে বৃত্তি, আবেদন শেষ ১ ডিসেম্বর

০২ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
এইচএসসি পাসেই স্কলারশিপ নিয়ে পড়ুন বোস্টন ইউনিভার্সিটিতে

এইচএসসি পাসেই স্কলারশিপ নিয়ে পড়ুন বোস্টন ইউনিভার্সিটিতে © সংগৃহীত

বিশ্বের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষায় পছন্দের একটি দেশ যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি। “ট্রাস্টি স্কলারস প্রোগ্রাম”এর আওতায় নির্বাচিত ২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ১ ডিসেম্বর, ২০২৩। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 

সম্পূর্ণ টিউশন ফিসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করবে। 

যোগ্যতাসমূহঃ- 
* উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ লিখতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।

ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ কী? 
আপনার আবেদনের অংশ হিসেবে ৬০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ জমা দিতে হবে। নিচের দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে।

Boston University Trustee Scholarship for Undergraduates (2022)

১. নোবেল বিজয়ী ও বিইউ প্রফেসর এলি উইজেল একবার বলেছিলেন, ‘শিক্ষার মধ্যে ঐশ্বরিক সৌন্দর্য রয়েছে; শেখার অর্থ হলো এই ধারণা গ্রহণ করা যে জীবন আমার জন্মের সময় শুরু হয়নি। অন্যরা আমার আগে এখানে এসেছে এবং আমি তাদের পদচিহ্নে হাঁটছি। আমি যে বইগুলো পড়েছি, সেগুলো পিতা ও পুত্র, মাতা ও কন্যা, শিক্ষক ও শিষ্যদের দ্বারা রচিত হয়েছিল। আমি তাঁদেরই সব অভিজ্ঞতা ও অনুসন্ধানের সমষ্টি।’ এমন কোনো বই, চলচ্চিত্র, পডকাস্ট বা অভিজ্ঞতা আছে, যা আপনাকে আপনার ব্যক্তিগত ইতিহাস/পরিচয়ের সঙ্গে আরও সংযুক্ত করে এবং আপনি সেটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো জিনিস শিখেছেন। সেই বিষয় নিয়ে লিখতে হবে। 

আরও পড়ুন: জাপান ও বিশ্বব্যাংকের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ১৯ বিশ্ববিদ্যালয়ে

২. এমন একটি সময় বর্ণনা করুন, যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্যময় বিষয়ের (comfort zone) বাইরে অবস্থান করেছিলেন বা এমন কোনো পরিস্থিতি, যেখানে আপনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। আপনি সেই মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং কীভাবে এটি আপনার ক্রিয়াকলাপকে এগিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছে।

আবেদন প্রক্রিয়াঃ-অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence