অনলাইন ভলান্টিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে জাতিসংঘ, করুন আবেদন

২৭ মার্চ ২০২৬, ১২:৩০ PM
জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ তরুণ-তরুণী ও সংগঠন টেকসই উন্নয়নের কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রোগ্রামটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং ফ্রি। অংশগ্রহণকারীরা ঘরে বসেই নতুন দক্ষতা উন্নয়ন এবং গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। প্রকল্পভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। তাই সময়সীমা যাচাই করে আবেদন করতে হবে।

অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী প্রকল্প বেছে নিতে পারবেন। গ্রাফিক ডিজাইন, লেখা, শিক্ষা, অ্যাডভোকেসি ইত্যাদি নানা ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। শুধু ব্যক্তিই নয়, জাতিসংঘের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও অংশগ্রহণ করতে পারবে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, কোনো আবেদন ফি বা সেবাশুল্ক নেই;

*সম্পূর্ণ অনলাইনভিত্তিক;

*বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ এবং কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা;

*বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের মধ্যে বেছে নেওয়ার সুযোগ, যা নিজের আগ্রহ ও দক্ষতার সঙ্গে মানানসই;

*তরুণেরা নিজেদের দক্ষতা ও শিক্ষাগত পটভূমি অনুযায়ী প্রকল্প বেছে নিতে পারবেন;

এ ছাড়াও পাশাপাশি অংশগ্রহণকারীরা পেশাগত অভিজ্ঞতা অর্জন করবেন। এ ছাড়া বিশ্বের নানা প্রান্তের সমমনা মানুষের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়তে পারবেন। এ অভিজ্ঞতা সিভিতেও যুক্ত করা যাবে, যা ভবিষ্যতে ক্যারিয়ারে বাড়তি সুবিধা দেবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন আয়ারল্যান্ডের ডাবলিন ইউনিভার্সিটিতে

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন;

*বয়স, লিঙ্গ বা শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই;

*বিভিন্ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেরের মতো পার্টনার প্রতিষ্ঠানও আবেদন করতে পারবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬