স্কলারশিপ নিয়ে স্ক্রিপ্টরাইটিংয়ে স্নাতকোত্তরের সুযোগ ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে, করুন আবেদন

২৮ মার্চ ২০২৬, ০১:২০ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০১:২০ PM
ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্ক্রিপ্টরাইটিংয়ে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুুঁটিনাটি জেনেই

ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্ক্রিপ্টরাইটিংয়ে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্ক্রিপ্টরাইটিংয়ে (চিত্রনাট্য) স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি। যুক্তরাজ্যের উচ্চশিক্ষার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হলো ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার। এই বিশ্ববিদ্যালয় স্ক্রিপ্টরাইটিং (চিত্রনাট্য) লেখার ওপর মাস্টার্স করাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের আগ্রহী আগ্রহী শিক্ষার্থীরা এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। 

এক বছর মেয়াদি কোর্সটিতে বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ ও টিউটোরিয়ালের মাধ্যমে সৃজনশীল বিকাশের ওপর দৃষ্টি দেওয়া হবে। 

কোর্সটির উদ্দেশ্য

কোর্সটির লক্ষ্য সৃজনশীল দক্ষতা বাড়িয়ে তোলা, পেশাদারত্বের চর্চাকে একীভূত করা, উদ্যোক্তা মনোভাবকে লালন করা এবং চলচ্চিত্র ও টেলিভিশনশিল্পের মাধ্যমে ইংল্যান্ড ও বিশ্বের বাইরে কর্মসংস্থান বৃদ্ধি করা। স্নাতকেরা পেশাদার চিত্রনাট্য এবং অন্য মিডিয়ায় বিভিন্ন ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে থাকবেন।

আবেদনের যোগ্যতা

*মানবিক বিভাগের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা এর সমতুল্য ডিগ্রিধারী হতে হবে। 

*ইংরেজিতে দক্ষ হতে হবে। রাইটিংয়ে ৭–সহ আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর–৭ অথবা রাইটিংয়ে কমপক্ষে ২৫–সহ টোয়েফলে স্কোর ১০০+ থাকতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

টিউশন ফি

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে এমএ ইন স্ক্রিনরাইটিং কোর্সের ক্লাস। যুক্তরাজ্যের শিক্ষার্থীদের জন্য বছরে টিউশন ফি প্রায় ১৩ হাজার ৫০০ পাউন্ড। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছরে প্রায় ২৮ হাজার থেকে ৩২ হাজার পাউন্ড।

সুযোগ-সুবিধা

এ কোর্সে স্কলারশিপের সুযোগও রয়েছে। ম্যানচেস্টার অ্যালামনাই বার্সারির মাধ্যমে কিছু শিক্ষার্থী স্কলারশিপ পেতে পারেন। এ ক্ষেত্রে শিক্ষাগত ফলাফল ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে নির্বাচিতদের প্রায় ৩ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে টিউশন ফি কমানোর সুযোগও মেলে।

আরও পড়ুন: রোটারি পিস ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ ইউরোপ-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬