উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি অব আলবার্টা, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

৩০ মার্চ ২০২৬, ০৪:০৫ PM
কানাডায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

কানাডায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ দিচ্ছে কানাডার আলবার্টা ইউনিভার্সিটি। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং বিশ্বের নেতৃস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল এবং স্বাস্থ্যবিজ্ঞানে শ্রেষ্ঠত্বের জন্য বেশ খ্যাতি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। ইউনিভার্সিটি অব আলবার্টা ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির দুইটি শহরে মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব আলবার্টা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষার সুযোগই পান না, বরং আর্থিক দিক থেকেও স্বস্তি লাভ করেন।

প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টুডেন্ট ভিসা পারমিটসহ বিশেষ স্কলারশিপ, যার মোট আর্থিক সহায়তা ৯,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে। এই স্কলারশিপ চার বছর মেয়াদি এবং শিক্ষার্থীদের পূর্ণ মেয়াদজুড়ে সহায়তা দিয়ে থাকে।

এ ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাধিক স্কলারশিপ প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়টি। যেমন:  

১. গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ;

২. ডক্টরাল রিসার্চ স্কলারশিপ;

৩. মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

অধ্যয়নের বিষয়

আলবার্টা বিশ্ববিদ্যালয় ২০০টির বেশি স্নাতক ডিগ্রি, ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের। এগুলো হলো নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও দন্তচিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, কৃষি ও পরিবেশবিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্নাতকে আবেদনে উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে;

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950