জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ

জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ই অক্টোবর ২০২৩। 

ওআইএসটি বছরে দু'বার আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৪ সালের ১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৮৪৫ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইন্স্যুরেন্সের সুবিধা আছে। ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে।

আবেদনের যোগ্যতাসমূহঃ- 
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: টিউশন ফিসহ স্কলারশিপ নিয়ে পড়ুন রাশিয়ায়

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ)।
* ছবি।
* শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)।
* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
* রিকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়াঃ- 
আনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।

ওয়েবসাইটের লিংকঃ- Apply to Research Internship | Admissions (oist.jp)
লগইন লিংকঃ- Home | OIST Graduate University

ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
আফগানিস্তানজুড়ে ফের বিমান হামলা চালিয়েছে পকিস্তান
  • ১৩ মার্চ ২০২৬
রামুতে সিএনজি-ডাম্পারের দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, আহত ৩
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081