ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বছরে উপবৃত্তি ২৫ লাখ

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।“রোডস স্কলারশিপ“এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  জুলাই-অক্টোবর ২০২৩ (বার্ষিক)।

রোডস স্কলারশিপ একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধাসমূহ: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৮,১৮০ পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় ২৫ লক্ষ টাকা) প্রদান করবে।  
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে ২০ লাখ টাকা |  স্কলারশিপ | Leading Campus News Portal Bangladesh

যোগ্যতাসমূহ: 
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ রয়েছে যেসব দেশে

প্রয়োজনীয় নথিপত্র: 
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম। 
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটি )। 
* রেফারেন্স লেটার।  

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন https://www.rhodeshouse.ox.ac.uk/scholarships/the-rhodes-scholarship/

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাকির নায়েককে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেত…
  • ১৩ নভেম্বর ২০২৬
চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950