উপবৃত্তির অর্থ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

২৬ আগস্ট ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির অর্থ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। 

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন ২০২৩ কিস্তিতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি, এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা ও থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফট কপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিশিয়াল ই-মেইল থেকে স্কিমের ই-মেইলে ([email protected]) এবং স্বাক্ষরিত হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে জানানো হয়েছে।

জনপ্রিয় গায়ক আসিফের গাড়িতে গুলি চালাল কারা, কী বলছে পুলিশ?
  • ২৪ অক্টোবর ২০২৬
এসআরবি-১৩-এর অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩
  • ২৪ অক্টোবর ২০২৬
বোনকে খুঁজে দেওয়ার কথা বলে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬