নেদারল্যান্ডসে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শেষ ৫ সেপ্টেম্বর

১৯ আগস্ট ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
নেদারল্যান্ডসে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

নেদারল্যান্ডসে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

আন্তজার্তিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন শর্ট কোর্সে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার।“ অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি)” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের আরও ৪০টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৫ সেপ্টেম্বর ২০২৩।
  
অরেঞ্জ নলেজ প্রোগ্রাম স্কলারশিপটি নেদারল্যান্ডসের ডাচ মন্ত্রণালয় দ্বারা অর্থায়নকৃত। এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদারল্যান্ডস’র শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। এছাড়া স্কলারশিপটি এক হাজারেরও বেশি কোর্স অফার করে। 

সময়কাল: স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়কাল সাধারণত ১২ মাস হয় এবং অনলাইন কোর্সের বিভিন্ন সময়কাল থাকে। যেমন ২ মাস, ৬ মাস আবার ১২ মাসও হতে পারে।

সুযোগ-সুবিধা: 
* সম্পূর্ণ  টিউশন ফি প্রদান করবে ।
* ভিসা খরচ। 
* ভ্রমণ খরচ।
* স্বাস্থ্য বীমা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা, সঙ্গে থাকছে ৩৭ লাখ টাকা

যোগ্যতাসমূহ: 
* ওকেপি দ্বারা নির্ধারিত দেশের হতে হবে।
* বৈধ পরিচয়পত্র থাকতে হবে। 
* বিগত ডিগ্রিগুলোর একাডেমিক ফলাফল ভালো হতে হবে।  
* সহ-শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। 
* ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।

স্কলারশিপ

প্রয়োজনীয় নথিপত্র: 
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক পেপারস।
* দুইটি রেফারেন্স লেটার।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* রিসার্চ প্রপোজাল (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া: 
আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর পছন্দের বিষয়টি যে ইউনিভার্সিটি অফার করছে, সেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.studyinnl.org/finances/orange-knowledge-programme#about-this-scholarship

ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামেলি কার্ডের চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই …
  • ১১ আগস্ট ২০২৬
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬