নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র

১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ PM
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুবি ছাত্র

নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুবি ছাত্র © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিকে সঙ্গে নিয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম। 

বিয়েকে স্মরণীয় করে রাখতে প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

তার জীবনসঙ্গী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাসবিয়া কাশেম, যিনি রাহিমের এক শিক্ষাবর্ষের সিনিয়র। 

বিয়ের আগের দিন কাজী নজরুল ইসলাম হলে কাওয়ালি সন্ধ্যা ও কেক কাটার আয়োজনের পর আজ শুক্রবার (১৬ অক্টোবর) আসরের নামাজের পর দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের বিষয়ে মোহাম্মদ রাহিম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনকে স্মরণীয় করে রাখতে এবং বিয়েকে সহজলভ্য করে তুলতে আমরা এখানে বিয়ে করেছি। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

রাহিমের ভাষ্য, বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি ধরে রাখা এবং বিয়ের আয়োজনকে সহজ করে তোলার ভাবনা থেকেই ক্যাম্পাসে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬