অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা, সঙ্গে থাকছে ৩৭ লাখ টাকা

১৯ আগস্ট ২০২৩, ০৯:১৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বৃত্তির নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’।

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২৩। 

সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৪,৪০০ ডলার (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা)  প্রদান করবে। 
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে  ৩০০০ ( বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) ডলার প্রদান করবে। 
* স্বাস্থ্য বীমা প্রদান করবে৷

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন কানাডায়, সঙ্গে থাকছে ৫৪ লাখ টাকা

যোগ্যতাসমূহ:
* আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 
* সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত।

স্কলারশিপ

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে। 

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬
ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে প্রথম বাংলাদেশি হ…
  • ১১ আগস্ট ২০২৬
১৭ ঘণ্টা লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চা…
  • ১১ আগস্ট ২০২৬
ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বা…
  • ১১ আগস্ট ২০২৬