স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন কানাডায়, সঙ্গে থাকছে ৫৪ লাখ টাকা

০৪ জুলাই ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন কানাডায়

স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন কানাডায় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে কানাডা সরকার। “ ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ”  এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৩। 

কানাডার শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিষয়সমূহ বিবেচনায় বাংলাদেশী শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। এছাড়াও বর্তমানে কানাডা সরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করে দিয়েছে।

সুবিধাসমূহঃ 
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডায় পড়ালেখা করার সুযোগ করে দিতেই কানাডার সরকার এ স্কলারশিপ দিয়ে থাকে। প্রতিবছর মোট ১৬৬ টি স্কলারশিপ দেওয়া হয়। যার মেয়াদ তিন বছর।

* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৫০ হাজার ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৫৪ লাখ টাকা ) প্রদান করবে ।

স্কলারশিপ

গবেষণার ক্ষেত্রসমূহঃ 
* হেলথ রিসার্চ। 
* ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ । 
* স্যোশাল সাইন্স এ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের ২৫৬টি স্কলারশিপ দেবে সৌদি, দূতাবাসের ঘোষণা

যোগ্যতাসমূহঃ 
* প্রথমে কানাডিয়ান কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে।
* ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ এর কোটা আছে কানাডার এমন একটি প্রতিষ্ঠান দ্বারা মনোনীত হতে হবে।
* রিসার্চ এবিলিটি (জার্নাল, পাবলিকেশন) থাকতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে।
* কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।
*  আবেদনকারীদের অবশ্যই পিএইচডি প্রোগ্রামের জন্য অন্য কোনও পুরষ্কার, স্কলারশিপ বা তহবিল গ্রহণ করা হবে না।

আবেদনের প্রক্রিয়াঃ
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://vanier.gc.ca/en/nomination_process-processus_de_mise_candidature.html

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950