ইউনিভার্সিটি অব টুয়েন্টি © টিডিসি সম্পাদিত
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টি মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে। ইউরোপীয় ও ইউরোপের বাইরের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ সুযোগের আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ ১ এপ্রিল ২০২৭।
বিশ্ববিদ্যালয়টির স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন ৩ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টির একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত অর্থ পাবেন। শিক্ষার্থীর যোগ্যতা ও প্রযোজ্য শর্তের ভিত্তিতে স্কলারশিপের পরিমাণ নির্ধারিত হবে।
আবেদনের যোগ্যতা: ২০২৭-২৮ শিক্ষাবর্ষের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টুয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তির যোগ্য হতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬ দশমিক ৫ অথবা টোয়েফলে ৯০ স্কোর থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টির একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। এরপর শর্তসাপেক্ষে ভর্তির অফার লেটার পেলে স্টুডেন্ট আইডি নম্বর ব্যবহার করে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় সম্পর্কে: ইউনিভার্সিটি অব টুয়েন্টি ১৯৬১ সালে টেকনিশে হোগেসখোল টুয়েন্টি নামে প্রতিষ্ঠিত হয়। ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের পর ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টুয়েন্টি রাখা হয়। এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।
আবেদনের শেষ সময়: ১ এপ্রিল ২০২৭। স্কলারশিপের শর্তাবলি, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।