কর অঞ্চল-৩, চট্টগ্রাম © টিডিসি সম্পাদিত
কর অঞ্চল-৩, চট্টগ্রামের অধীনে ৫টি পদে ৩৩ জনবল নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৪ থেকে গ্রেড-২০ পর্যন্ত এসব পদে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কর অঞ্চল-৩, চট্টগ্রামের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন, গাড়িচালক পদে ২ জন এবং অফিস সহায়ক পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।
১. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৫টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. গাড়িচালক
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ৭টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সব পদের প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এ প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদন ফি: ক্রমিক ১ থেকে ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। ৫ নম্বর পদের অফিস সহায়ক পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
সব পদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ৫৬ টাকা।
আবেদনের বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য কর অঞ্চল-৩, চট্টগ্রামের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।



