শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪ অক্টোবর

১৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ AM
জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর

জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর © টিডিসি সম্পাদিত

জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউজের সাধারণ প্রশাসনে ১৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ষষ্ঠ থেকে বিংশ গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬ রাত ১২টা ১ মিনিটে। আবেদন করা যাবে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর থেকে প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

১. কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৯টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে।

৩. লাইব্রেরি সহকারী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে।

৪. সার্টিফিকেট সহকারী: পদসংখ্যা ২টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. বেঞ্চ সহকারী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে।

৬. নিরাপত্তা প্রহরী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়সসীমা: ৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদনগুলো বাতিল বলে গণ্য হবে।

আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১২টা ১ মিনিট।

আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য, ছবি ও স্বাক্ষরের সঠিকতা নিশ্চিত করতে হবে। আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি: ১৩তম ও ১৬তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ১১২ টাকা। ২০তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ৫৬ টাকা।

তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব গ্রেডের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র: নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ অক্টোবর

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং প্রতিটির দুই কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ বা প্রমাণপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য তথ্য জানা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের ওয়েবসাইট এবং টেলিটকের আবেদন পোর্টাল থেকে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬