দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ AM
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ফালাক সুফি স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের অধীনে এ স্কলারশিপ দেওয়া হয়। নিয়ার ইস্টার্ন স্টাডিজে দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি প্রদান করা হয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশগুলোর এমন শিক্ষার্থীদের সহায়তা করা এ স্কলারশিপের উদ্দেশ্য, যাদের পক্ষে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

স্কলারশিপের সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।

দুই বছরের জন্য ন্যূনতম ৩৭ হাজার ১৩২ ডলার উপবৃত্তি দেওয়া হবে।

দুই বছরের নিবন্ধন ও সার্ভিস ফি প্রদান করা হবে।

স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে।

ফালাক সুফি স্কলারশিপের পটভূমি: ফালাক সুফি ১৯৮৩ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। উদারতা এবং নিজের কাজের মাধ্যমে বিশ্বে পরিবর্তন আনার দৃঢ় ইচ্ছার জন্য তিনি পরিচিত ছিলেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণিতে অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

গবেষণা, কাজ ও শিক্ষার প্রতি নিষ্ঠার কারণে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কেভরকিয়ান সেন্টারে নিয়ার ইস্টার্ন স্টাডিজের শিক্ষার্থী হিসেবে তিনি প্রশংসিত হন। ২০০৮ সালে নিউইয়র্কে তার মৃত্যু হয়।

আরও দেখুন: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪ অক্টোবর

ফালাক সুফির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১০ সালে এ স্কলারশিপ চালু করা হয়। দক্ষিণ এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে এ বৃত্তি দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের আগ্রহী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে:

জীবনবৃত্তান্ত (সিভি)।

পাসপোর্টের কপি।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের কপি।

আবেদন প্রক্রিয়া ও শেষ সময়: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্য জানতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬।

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে দেখুন।  

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬