ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার পুরস্কার দেবে আইডিবিআই

০৮ আগস্ট ২০২৩, ১০:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার পুরস্কার দেবে আইডিবিআই

ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার পুরস্কার দেবে আইডিবিআই © সংগৃহীত

ইসলামি অর্থনীতিতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ডলার পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ২০২৪ সালের পুরস্কারের জন্য মনোনয়নপত্র আহ্বান করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট (আইডিবিআই)। মনোনয়ন হবে দুটি ধাপে। প্রথম ধাপের আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর এবং দ্বিতীয় ধাপের ৩ ডিসেম্বর ২০২৩।
 
পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে ৫০ হাজার ডলার। দ্বিতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার ডলার অর্থ পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। পুরস্কার বিজয়ী ও রানার্সআপদের ২০২৪ সালের আইডিবি গ্রুপের বার্ষিক সভা চলাকালীন সময়ে এক অনুষ্ঠানে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে।

মানুষের জীবনে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার এবং অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন করা প্রকল্পের ভিত্তিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করতে পারে।

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডকে বেছে নিতে পারেন যেসব কারণে

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। প্রথম ধাপে আবেদনের জন্য ক্লিক করুন https://prize.isdbinstitute.org/how-to-apply/  

আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং মনোনয়ন ফরম ও প্রাসঙ্গিক অন্যান্য ফাইল আপলোড করতে হবে।

মনোনয়ন পদ্ধতি এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.isdb.org/news/isdb-announces-2024-calls-for-nominations-to-win-up-to-50000-for-impactful-contributions-in-islamic-economics

বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৪ অক্টোবর ২০২৬
বদলে যাচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের নাম
  • ২৪ অক্টোবর ২০২৬
এখন থেকে রাবি রেলস্টেশনে থামবে দুই ট্রেন
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিপি উপকমিটির প্রধান হলেন সারজিস, উপ-প্রধান আদিব-জুনায়েদ,…
  • ২৪ অক্টোবর ২০২৬
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তরুণ , আহত ২
  • ২৪ অক্টোবর ২০২৬