মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

১৩ মার্চ ২০২৬, ০২:১৫ PM
কালবৈশাখী ঝড়ের আভাস

কালবৈশাখী ঝড়ের আভাস © সংগৃহীত

প্রাক-মৌসুমি বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না এবং তা দীর্ঘসময় স্থায়ী হওয়ার সম্ভাবনাও কম। মূলত কালবৈশাখীর এই মৌসুমে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে চলতে পারে। তিনি বলেন, ‘এটি এই সময়েরই একটি বৈশিষ্ট্য যে, স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে সাময়িক সময়ের জন্য ঝড়-বৃষ্টি হয়। আজ ঢাকার কাছাকাছি মেঘ সৃষ্টি হলেও বৃষ্টি হয়নি, তবে রাজধানী ও এর আশেপাশে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়ে গেছে।’

এদিকে আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রপাতের বিষয়েও সতর্ক করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, ৪৭ মিলিমিটার। এছাড়া দিনাজপুরে ১৮, বগুড়ায় ১৪ এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬