আজ যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

০৮ মার্চ ২০২৬, ০৮:২৭ AM
ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি © সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৮ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে একান্ত আলাপকালে এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকেই দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে ধীরে ধীরে সারাদেশেই বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ–এর দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: আজ কেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয়ে থাকে এবং আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণত এ ধরনের বৃষ্টি সকালবেলার দিকে অথবা সন্ধ্যার কিছুটা আগে হয়ে থাকে।

এদিকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে আংশিকভাবে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৯ মার্চ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ–এর দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১০ মার্চ একই বিভাগগুলোর দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১১ মার্চও রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ–এর দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9