কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটিতে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, মাসে উপবৃত্তি লাখ টাকা

১৫ জুন ২০২৩, ০৯:২১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
সৌদি আরবে বিনামূল্যে ইন্টারশিপের সুযোগ

সৌদি আরবে বিনামূল্যে ইন্টারশিপের সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ৩ থেকে ৬ মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। 

‘ভিজিটিং স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রাম (ভিএসআরএস)’ এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৩০ জনকে এ সুযোগ দেয়া হবে। শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বৈদ্যুতিক শক্তি, ও জৈবিক ক্ষেত্র বিষয়ে ইন্টার্ন করতে পারবেন। 

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ে নারী-পুরষ একসাথে শিক্ষা দেয়ার ধারা প্রচলিত হয়।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে ২১ লাখ টাকা

সুযোগ-সুবিধাসমূহ 
* টিউশন ফি লাগবে না।
* প্রতি মাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা)   প্রদান করা হবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ এবং ভিসা খরচ প্রদান করবে।
* স্বাস্থ্য বীমা।
* সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

vsrp-brochure-coverc97025bbef1349ff8b850a90b5f1ea8b

যোগ্যতার মানদণ্ড:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী অথবা স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।
* ন্যূনতম সিজিপিএ ৩.৫ থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৮৮ পেতে হবে অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* বর্তমান প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট।
* রিকমেন্ডেশন লেটার।
* ব্যক্তিগত বিবৃতি (এসওপি)।
* বৈধ পাসপোর্ট। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন https://vsrp.kaust.edu.sa/internship

রাষ্ট্রপতি ভাষণ দেওয়ায় জামায়াত-এনসিপিসহ বিরোধীদলের ওয়াক আউট
  • ১২ মার্চ ২০২৬
আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহারাইনে গ্রেপ্তার ৪
  • ১২ মার্চ ২০২৬
ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ১২ মার্চ ২০২৬
সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ স…
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081