ফুল-ফ্রী স্কলারশিপে ডক্টরাল করুন জার্মানিতে

০২ জুন ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিদেশি শিক্ষার্থী

বিদেশি শিক্ষার্থী © ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে জার্মানি। ‘ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং“ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যেকোন সময় আবেদন জমা দেওয়া যায়। তবে নির্দিষ্ট সময়রেখা দেওয়া আছে। 

১৯৭১ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং স্কলারশিপ প্রদান করা শুরু করে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সদর দপ্তর জার্মানির বন ও বার্লিনে।

সুযোগ-সুবিধা: 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
• উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১২০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় দেড় লাখ টাকা)  প্রদান করবে। 
• স্বাস্থ্যবিমা প্রদান করবে। 
• বিনামূল্য বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ। 
• মেডিকেল ব্যতীত অন্য সকল বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

যোগ্যতাসমূহ: 
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• জার্মান ভাষায় দক্ষ হতে হবে। 
• এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950