অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন অনলাইনে

২০ মার্চ ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ

অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটি। ‘অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (এজিআরটিপিএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ৪ আগস্ট ২০২৩।
 
শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এবং ফিনান্স, মার্কেটিং, প্রত্নতত্ত্ব, কলা, আন্তর্জাতিক সম্পর্ক, বায়োটেকনোলজি, ব্যবসায় প্রশাসন, ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইন, মেডিসিন এবং নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন। এ স্কলারশিপের মেয়াদ ২ বছর।

ফ্লিন্ডার ইউনিভার্সিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটিশ ন্যাভিগেটর ম্যাথিউ ফ্লিন্ডার্সের সম্মানে নামকরণ করা হয়েছিল। ম্যাথিউ ফ্লিন্ডার্স উনিশ শতকের গোড়ার দিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখা অন্বেষণ ও জরিপ করেছিলেন।

সুযোগ-সুবিধাসমূহ
*  শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিবছর ৩৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা।
* এছাড়াও চিকিৎসা ভাতা, বিমান ভাড়া এবং গবেষণা ভাতা প্রদান করা হবে।

ফ্লিন্ডার ইউনিভার্সিটি

আবেদনের যোগ্যতাসমূহ
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিষয়ভেদে দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস একাডেমিক-এ ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস স্কোর। 
* রিসার্চ প্রপোজাল।
* আবেদনকারীর সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)। 
* আবেদন ফি হিসেবে ৭০ অস্ট্রেলিয়ান ডলার (অফেরতযোগ্য), যা প্রায় ৭ হাজার বাংলাদেশী টাকা।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://www.flinders.edu.au/scholarships/australian-government-research-training-program-scholarship-international#applynow  

বিস্তারিত জানতে ক্লিক করুন  https://www.flinders.edu.au/scholarships/australian-government-research-training-program-scholarship-international

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081