স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের জন্য মনোনয়ন পেলেন যারা 

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
স্কলারশিপ

স্কলারশিপ © সংগৃহীত

হাঙ্গেরি সরকারের ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪’ কর্মসূচির আওতায় বাংলাদেশের দুইশত সাত জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন। তাদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  হাঙ্গেরি সরকারের ’স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪’ কর্মসূচির আওতায় স্নাতক পর্যায়ে ৮৪ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৮০ জন, ওয়ান টাইয়ার স্নাতকোত্তর পর্যায়ে ০৬ জন, এবং পিএইচডি পর্যায়ে ৩৭ জনসহ সর্বমোট ২০৭ (দুইশো সাত) জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন বৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। হাঙ্গেরি কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের অনলাইন পরীক্ষা গ্রহণ করা হবে এবং অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান নির্ধারিত হবে।  

মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন https://shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_scholarship/aee82299_e136_4076_bab2_83b34a6a93c6/46.pdf

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে এই স্কলারশিপ চালু হয়। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উৎসাহিত করা।

স্ত্রী-তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি চপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • ১৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ করলেন একমাত্র মুসলিম না…
  • ১৩ মার্চ ২০২৬
ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজপত্র ‘ছিনিয়ে নিয়ে গেল…
  • ১৩ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার
  • ১৩ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতার আয়োজনে বাধা, তর্কাতর্কি থেকে হামলায় ব…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081