রাশিয়ায় উচ্চ শিক্ষা: এবার বাংলাদেশের ১১০ শিক্ষার্থীকে দেবে বৃত্তি

১২ অক্টোবর ২০২২, ১১:৩০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে রাশিয়া। দেশটির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর অব মাস্টার্স ও পিএইচডি কোর্স করতে পারবেন বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থী। বুধবার (১২ অক্টোবর) বিকালে ঢাকাস্থ রাশিয়ান হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউস ঢাকার পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ, রাশিয়ান হাউসের সাংস্কৃতিক বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ ও শিক্ষা বিভাগের প্রধান সৈয়দ বজলুল হাসান উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, রাশিয়ান দূতাবাস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি কোর্সে উচ্চ শিক্ষায় বৃত্তি দিয়েছে। আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাশিয়ান সরকার বাংলাদেশ থেকে ১১০ জন শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সুযোগ দিবে। যা খুব শিগগির চালু হবে। শিক্ষার্থীদের এডুকেশন ইন রাশিয়া ডটকম সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কপিসহ সকল প্রকার মার্কশিট, সনদপত্র ও পাসপোর্ট কপি রাশিয়ান হাউসের শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উচ্চ শিক্ষায় রুশ সরকারের দেয়া এই বৃত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে রাশিয়া থেকে পড়াশোনা করে আসা শিক্ষার্থীরা সেখানে উচ্চ বেতনে চাকরির সুযোগ পাচ্ছেন।

এছাড়াও রাশিয়ান হাউস থেকে রাশিয়ান ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেও এই প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাশিয়ান ভাষার কোর্সটি তিন সেমিস্টারের আওতায় ৯ মাস মেয়াদি হয়ে থাকে। কোর্সটি সাধারণত জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরে শুরু হয়ে থাকে। বাংলাদেশে দিন দিন রাশিয়ান ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬