স্নাতকে ভর্তিতে সহায়তা দিচ্ছে সরকার

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪১ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরে শিক্ষার্থীদের স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক এ সহায়তা প্রদান করা হয়। আবেদন শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২২। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনে সোহাগের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসা পড়ুয়া স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতে ভর্তি সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যে সব বিশ্ববিদ্যালয়/মাদ্রাসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয় , ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে । ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে আগামী ২৮ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিস্টেম ব্যবহার করে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আবেদন করতে হবে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬