আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

০৪ অক্টোবর ২০২৫, ০৯:১১ AM
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম © সংগৃহীত

আজ শনিবার (১১ রবিউস সানি) পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। ইসলাম প্রচারক ও সুফি সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবেই মুসলিম বিশ্বে দিনটি গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়। হিজরি ৫৬১ সনের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ যার অর্থ ‘এগারো’। সেই হিসেবে রবিউস সানি মাসের ১১ তারিখকে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলা হয়। দিবসটি মূলত হজরত জিলানি (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে পালন করা হয়।

৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন হজরত আবদুল কাদের জিলানি (রহ.)। তার পিতার নাম ছিল সৈয়দ আবু সালেহ এবং মাতার নাম বিবি ফাতেমা। তিনি বাগদাদের বিখ্যাত সুফি সাধক হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমি (রহ.)-এর নিকট মারেফাত ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণতা অর্জন করেন এবং খেলাফত লাভ করেন।

মুসলিম সমাজে হজরত জিলানি (রহ.)-এর অবদান অনস্বীকার্য। ইসলামের প্রচার ও আত্মিক উন্নয়নে তিনি রেখেছেন অসাধারণ ভূমিকা। তার স্মরণে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। মুসলমানদের কাছে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬